Posts

Showing posts with the label মাইক্রো প্রতারণা

মাইক্রো প্রতারণা

Image
  মাইক্রো প্রতারণা (Micro-Cheating): বর্তমান সময়ে সম্পর্কের ধরন এবং পারস্পরিক যোগাযোগের মাধ্যম পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রতারণার রূপও বিবর্তিত হয়েছে। এরই একটি নতুন ধারণা হলো মাইক্রো প্রতারণা বা Micro-Cheating । এটি এমন একধরনের আচরণ যা সরাসরি শারীরিক প্রতারণা না হলেও মানসিকভাবে বা আবেগিকভাবে অন্য কারো প্রতি আকৃষ্ট হওয়ার ইঙ্গিত বহন করে। এটি সম্পর্কের প্রতি অসততা এবং বিশ্বাস ভঙ্গের সূক্ষ্ম রূপ। মাইক্রো প্রতারণা বলতে বোঝায় এমন কিছু আচরণ যা আপাতদৃষ্টিতে তেমন গুরুতর মনে না হলেও ধীরে ধীরে সম্পর্কের ভিত্তি দুর্বল করে তোলে। যেমন – কাউকে গোপনে মেসেজ করা , সাবেক প্রেমিক / প্রেমিকার সঙ্গে লুকিয়ে যোগাযোগ রাখা , সোশ্যাল মিডিয়ায় কারো ছবি নিয়মিত লাইক বা কমেন্ট করা , নিজের সম্পর্কের বিষয়টি গোপন রাখা ইত্যাদি। মূল বিষয় হলো — এই আচরণগুলো গোপনীয়তা এবং ইচ্ছাকৃতভাবে সঙ্গীকে অন্ধকারে রাখা। যদিও এসব আচরণ সরাসরি শারীরিক সম্পর্ক নয় , তবে এগুলো সম্পর্কের প্রতি অবজ্ঞা এবং মানসিক বিশ্...